| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিমনের মরদেহ ৪ মে দেশে পৌঁছাবে

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 160031 বার পঠিত
লিমনের মরদেহ ৪ মে দেশে পৌঁছাবে

আগামী সোমবার (৪ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছাবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সোমবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস।

মরদেহটি শনিবার (২ মে) রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের আরেকটি ফ্লাইটে করে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন-

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে হাইকোর্টের আরও ৬ মাস সময়

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি। আট দিন পর হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করেছে পুলিশ। 


এফএ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪