নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্দিরগঞ্জ থানার দুটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এসময় আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন নারায়ণগঞ্জ থানায় দুটি হত্যা ( হত্যার অভিযোগ সংক্রান্ত) মামলা দায়ের করা হয়। পরে পুলিশ আইভীকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে, যা নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যথাক্রমে ২ মার্চ ও ১২ এপ্রিল তা মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ৯ মে রাত ৩ টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে অোইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং একাধিকবার জামিন ও স্থগিতাদেশের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ায় একাধিকবার পরিবর্তন আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ