| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160451 বার পঠিত
ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ঢাকার ওপর চাপ কমাতে দেশের সর্বত্র মৌলিক সুবিধা সম্প্রসারণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবাগুলো ধীরে ধীরে দেশের সব অঞ্চলে গড়ে তোলা হবে, যাতে রাজধানীমুখী মানুষের চাপ কমে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৪তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দন আহমদ।

এর আগে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানতে চান, জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজধানীমুখী মানুষের চাপ কমাতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকেন্দ্রিক সুযোগ-সুবিধা একদিনে তৈরি হয়নি; এটি দীর্ঘ সময়ের ফল। চাকরি, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন কারণে মানুষ ঢাকামুখী হচ্ছে, কারণ এসব সুবিধা দেশের অন্যান্য অঞ্চলে পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় শিল্পায়ন বিস্তারে কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা উন্নয়ন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে এসব মৌলিক সুবিধা গড়ে উঠলে মানুষের ঢাকায় আসার প্রবণতা কমবে এবং ধীরে ধীরে রাজধানীর ওপর চাপও কমে আসবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪