| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 153065 বার পঠিত
ঢাকাসহ সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী দিনগুলোতে (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও থাকবে। তবে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বৃষ্টির সময় দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪