ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন দুইদিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের মূল গুরুত্ব থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযানও শুরু হয়েছে।
অপরাধ দমনের অংশ হিসেবে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়াসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ নেওয়া হয়েছে জানিয়ে চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভির মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মো. সরওয়ার।
আরও পড়ুন-
বিএনপি নেতা ওমর ফারুকে দেখতে ডেপুটি স্পিকার
ডিবি, সিটিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া ও প্রতারণা ঠেকাতে প্রযুক্তিভিত্তিক তদন্তও জোরদার করা হয়েছে বলে জানান তিনি মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে ডিএমপি কমিশনার মো.সরওয়ার জানান, সাম্প্রতিক সপ্তাহে বড় মাদকের চালান হিসেবে শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সক্রিয় মাদক কারবারিদের গ্রেফতারের পাশাপাশি তাদের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এফ এ/আয়না