| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাহিদার চেয়ে উৎপাদন বেশি : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 97290 বার পঠিত
চাহিদার চেয়ে উৎপাদন বেশি : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এবারে পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। রোববার (৩ মে) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, আশা করি চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় কোনো ঘাটতি হবে না।

প্রাণিসম্পদ অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট প্রাপ্যতা আশা করা যাচ্ছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে গরু ও মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি; ছাগল ও ভেড়া: ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতি যেমন- উট, দুম্বা ইত্যাদি ৫ হাজার ৬৫৫টি।

আরও পড়ুন- 

তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ গ্রেফতার : ডিএমপি কমিশনার

 অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের তথ্য অনুসারে কোরবানিযোগ্য গবাদি পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসেবে এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।


এফ এ/আয়না  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪