| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 152997 বার পঠিত
চার নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।

রোববার (৩ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার এবং হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার পর্যবেক্ষণ অনুযায়ী, হাওর বেসিনের ৩ জেলার অন্তত ৫টি নদীর ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোণার ভোগাই-কংশ নদীর পানি জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৮৯ সেন্টিমিটার, সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দায় ৬৪ সেন্টিমিটার এবং মগরা নদীর পানি বিভিন্ন পয়েন্টে ৭৪ ও ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া হবিগঞ্জের সুতাং নদীর পানি সুতাং রেল-ব্রিজ এলাকায় ৬০ সেন্টিমিটার ওপরে রয়েছে। পাউবো আরও জানায়, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি ধীরে ধীরে বাড়ছে, প্রতি ঘণ্টায় প্রায় ১ থেকে ২ সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে।

পানি বৃদ্ধির কারণে নিচু এলাকার অনেক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪