| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 152969 বার পঠিত
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম শুরু করেন আদালত।

রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষে শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ঘোষণা করেছিলেন। তবে তদন্তে তার নামে ঘোষণার বাইরে বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। তদন্তে মোট সম্পদের পরিমাণ ও বৈধ আয়ের সঙ্গে তুলনা করে প্রায় ১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, তিনি এসব অবৈধ অর্থের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী কোম্পানিতে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তা আড়াল করার চেষ্টা করেন।

এর মধ্য দিয়ে আলোচিত এই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪