| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা চত্বর হত্যাকাণ্ড : ঢাকায় ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 152364 বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ড  : ঢাকায় ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা বলে জানিয়েছেন, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ওই অভিযানে অন্তত ৩২ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। তবে তদন্ত এখনো চূড়ান্ত না হওয়ায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। ব্লগারদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবির প্রেক্ষিতে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেদিন দিনভর উত্তেজনা ও সহিংসতার পর রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, র‍্যাব ও বিজিবি অভিযান চালিয়ে এলাকা খালি করে।

দীর্ঘ ১৩ বছর পর এই ঘটনার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছায়, যেখানে হতাহতের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তদন্ত সম্পন্ন হলে পুরো ঘটনার বিস্তারিত চিত্র প্রকাশ পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪