মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের তেরদোনা এলাকায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
এসময় তিনি বলেন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। এসব প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, কোর্ট ম্যারেজ বিবাহ নিবন্ধনের বিকল্প নয়; সরকারি নিকাহ্ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ নিবন্ধন করতে হবে।
বৈঠকে নারী ও শিশু অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এসময় জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক,বেতিলা মিতরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমত আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাবুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহীন তারেক/ আল রাজীব/ আয়না নিউজ