| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে অস্ত্র-গুলিসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 35319 বার পঠিত
অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে অস্ত্র-গুলিসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং সাধারণ জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুখ্যাতজোনাব বাহিনীর কয়েকজন সদস্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৯ জুন সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর হয়ে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টায় শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সোহাগ/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪