| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফ-এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 34602 বার পঠিত
সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফ-এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফ-এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়।

৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮থেকে  ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছে নীলডুমুর ১৭ বিজিবি দপ্তর।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব।

রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। মাইকিং হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেয়া হচ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।

আব্দুল মোমিন/ আল রাজিব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪