গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে বিক্ষুব্ধ জনতা তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীর একজন নিয়মিত সৈন্য হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত শিশুর (আনুমানিক বয়স ১২ বছর) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে বনদস্যুদের কবলে শিকলবন্দী থাকার পর বাড়ি ফিরেছেন ১১ জেলে
দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মুরাদ শেখের (৩৬) মরদেহ
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে হত্যার ঘটনায় ঘটনাস্থলে পাঁচটি মরদেহের ওপর একই ধরনের টাইপ করা অভিযোগপত্র বা চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে অভিযুক্ত ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১ হাজার ৫০০ মিটার দীর্ঘ হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
দেশের বন্ধ ও রুগ্ন শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সাতক্ষীরায় জিন্নাত আলী সরদার (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁওয়ে শিল্পায়ন সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন বৃহৎ শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্পনগরী স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
জমি বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
ঢাকার দোহার উপজেলায় ভয়াবহ আগুনে তিন সন্তানকে নিরাপদে বের করে দিয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন