| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ৫ খুন: মরদেহের ওপর মিললো রহস্যময় চিরকুট, লেখা ছিলো যা

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 7250 বার পঠিত
গাজীপুরে ৫ খুন: মরদেহের ওপর মিললো রহস্যময় চিরকুট, লেখা ছিলো যা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে হত্যার ঘটনায় ঘটনাস্থলে পাঁচটি মরদেহের ওপর একই ধরনের টাইপ করা অভিযোগপত্র বা চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে অভিযুক্ত ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।

চিরকুটে উল্লেখ করা হয়, স্ত্রী শারমিন ফোরকানের উপার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই টাকা দিয়ে বাবার বাড়িতে জমি কেনা হয়েছে বলে দাবি করা হয়।

শারমিনের খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন :

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

বিষয়টি জানাজানি হওয়ার পর দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে।

গত ৫ মে শারমিন ও কথিত প্রেমিক রাজু মিলে ফোরকানকে মারধর করেছেন বলেও অভিযোগপত্রে লেখা ছিলো।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগপত্রটি গোপালগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছিল কি না, নাকি এটি কেবল একটি চিরকুট তা যাচাই করা হচ্ছে।

নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম (৪০), মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)। হত্যাকাণ্ডের পর ফোনে স্বীকারোক্তি দিয়ে অভিযুক্ত ফোরকান মিয়া পালিয়ে যান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪