| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কালেক্টরেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 144022 বার পঠিত
ঝিনাইদহে কালেক্টরেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় গত বছরের আয়-ব্যয়, হিসাব-নিকাশ উপস্থাপন করা হয় এবং সদস্যদের সামনে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, নরেশ চন্দ্র বিশ্বাস, ‘গ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার চেয়ারম্যান আলমগীর হোসেন, সেক্রেটারি খুরশিদ মোহাম্মদ সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪