যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের বকুল হোসেনের প্রতিবন্ধী সিয়াবের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কেশুর বাড়ী এলাকায় স্থানীয় তাঁতশিল্পীদের সঙ্গে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর বড় কন্যা ড. শামারুহ মির্জা।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসীর বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে নিজ ভূখণ্ডে ফিরে যায়।
সাত লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর সুন্দরবনের জলদস্যুদের জিম্মিদশা থেকে ২০ জন জেলে ও মৌয়ালের মধ্যে ১৮ জন বাড়ি ফিরেছেন। সোমবার বিকেল পর্যন্ত ধাপে ধাপে তারা নিজ নিজ এলাকায় পৌঁছান। তবে এখনও দুই জেলে নিখোঁজ থাকায় তাদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে।
ঝিনাইদহ জেলায় ঝিনাইদহর তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে নছিমন, করিমন, আলমসাধু, গ্রাম বাংলা, অটোটেম্পু ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ সব ধরনের ধীরগতির ও অবৈধ যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে হাইওয়ে পুলিশ।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়। তারা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে সকল নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নাটোর জেলা স্টেডিয়ামে এক আনন্দঘন পরিবেশের মধ্য নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রামের মাটিতে দাঁড়িয়ে বিদেশি ফলের বাণিজ্যিক চাষ করে সফল হওয়া যে সম্ভব, তা প্রমাণ করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের কলেজছাত্র শাহরিয়ার পারভেজ। পড়ালেখার পাশাপাশি ২৩ জাতের আঙুর চাষ করে এখন তিনি স্থানীয় তরুণদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
ফেনীতে মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার হাফেজিয়া এলাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের বাসচাপায় মৃত্যু হয়েছে
শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় মুন্সীগঞ্জে সদরের পশ্চিম মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে
: পঞ্চগড়ের ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।