| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোরকোল থাকে অপহৃত ১১ জেলে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরল

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143764 বার পঠিত
আলোরকোল থাকে অপহৃত ১১ জেলে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরল

সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে বনদস্যুদের কবলে শিকলবন্দী থাকার পর বাড়ি ফিরেছেন ১১ জেলে। গত ৩ মে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’ তাদের অপহরণ করে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় অপহৃত জেলেরা বাড়িতে পৌঁছেছেন।

ভুক্তভোগীরা জানান,৩ মে রাতে মুক্তিপণের দাবিতে জাহাঙ্গীর বাহিনী ১১ জেলেকে অপহরণ করে পায়ে শিকল পরিয়ে আটকে রাখে। বনদস্যু ‘শরীফ বাহিনী’ ৫ মে জাহাঙ্গীর বাহিনীর ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর শরীফ বাহিনী জেলেদের কব্জায় নিয়ে সুন্দরবনের অজ্ঞাত স্থানে সরিয়ে রাখে। মুক্তিপণের টাকার জন্য জাহাঙ্গীর বাহিনী তাদের ওপর প্রচণ্ড শারীরিক নির্যাতন চালিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী জেলে রুবেল হাওলাদার (৩০)। শরীফ বাহিনী মুক্তিপণের টাকা বুঝে পাওয়ার পর শুক্রবার ভোররাতে তাদের নৌকায় করে ধানসাগর আড়ুয়াবেড় নদীর মোহনায় নামিয়ে দিলে তারা সেখান থেকে পায়ে হেঁটে তারা নিজ এলাকায় পৌঁছান।

আরও পড়ুন-

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি জোরদার

দস্যুরা প্রথমে প্রতি জেলের জন্য এক লাখ টাকা দাবি করে। পরে দরকষাকষির মাধ্যমে জনপ্রতি ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়। বিকাশের মাধ্যমে এই সাত লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করার পর দস্যুরা উত্তর রাজাপুর গ্রামের ছগির (৩২), রাকিব (২৩), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩); পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকার রুবেল (২৫) এবং খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)কে মুক্তি দেয়। 

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানিয়েছেন, মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪