| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 10475 বার পঠিত
টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত

জমি বিরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন।

এ ঘটনায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে চরম যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে জমি কেনেন কোনাপাড়ার মোহাম্মদ আলী। তবে জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই দিন আগে গালিগালাজের ঘটনায় উত্তেজনা আরও বাড়ে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় যানজটে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তিনি ইট-পাটকেলের আঘাতে আহত হন। পরে তাকে কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪