| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বন্ধ কারখানা চালু করতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143685 বার পঠিত
দেশের বন্ধ কারখানা চালু করতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি : দেশের বন্ধ ও রুগ্ন শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সচল রাখতে বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষজ্ঞদের সমন্বয়ে ইতোমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে, যাতে আগামিতে বন্ধ থাকা চিনিকলগুলোও পুনরায় উৎপাদনে ফিরতে পারে।

মন্ত্রী আরও বলেন, আখচাষিদের স্বার্থ রক্ষা, স্থানীয় অর্থনীতিকে সচল রাখা এবং দেশীয় শিল্পকে শক্তিশালী করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি চিনিকলের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিএসএফআইসি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪