চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী, সন্তান ও স্বজনসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা বাড়ির ভেতর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পরও কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষক মাহবুবুর রহমানের (৫০) টিউমার অপসারণ না হওয়ার অভিযোগে চট্টগ্রামের এক নিউরোসার্জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হওয়ার ঘটনায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পঞ্চগড় পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ আল মামুন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ফেনীর পরশুরাম উপজেলায় ধর্ষণ মামলায় এক মাসের বেশি কারাভোগের পর অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন মসজিদের ইমাম মোজাফফর আহমেদ। তদন্তে উঠে এসেছে, অভিযোগ করা সন্তানের জৈবিক পিতা তিনি নন; বরং ওই কিশোরীর আপন বড় ভাইই দায়ী।
পিরোজপুর শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে যুবলীগের মিছিল থেকে কর্মী আটক
বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত। এই দিনে আমরা বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি বলে জানিয়েছেন, বিদ্যুৎমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
নাটোরের সিংড়া উপজেলায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর গ্রামের কবরস্থানের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত প্রবাসী দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে ৬০ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সদর উপজেলা থেকে দূরবর্তী হওয়ায় প্রশাসনিক নানা সেবা পেতে ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে ভূমি সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও নাগরিক সুবিধা পেতে সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। নতুন উপজেলা বাস্তবায়নের মাধ্যমে এসব ভোগান্তি কমবে এবং এলাকায় উন্নয়নের গতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
গুলজারে মদিনা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর করে গুরতর আহত করার অভিযোগ