| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বসেরা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে তারেক রহমান

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 298607 বার পঠিত
বিশ্বসেরা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে তারেক রহমান

ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রভাবের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে কনটেন্ট তৈরি ও আলোচনার মাত্রার ভিত্তিতে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড প্রকাশিত সর্বশেষ তালিকায় তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩তম।

সোশ্যাল ব্লেডের তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও তা নিয়ে আলোচনার মাত্রার ভিত্তিতে এই র‌্যাংকিং নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতাকে পেছনে ফেলেছেন।

সোশ্যাল ব্লেডের তথ্যমতে, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬। একই সঙ্গে ‘টকিং অ্যাবাউট’ বা এনগেজমেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২-এ। সবশেষ ১৪ দিনে তার পেজে নতুন করে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার লাইক।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্লেড র‌্যাংকিংয়ে তারেক রহমানের ফেসবুক পেজটি পেয়েছে সর্বোচ্চ পর্যায়ের ‘এ++’ গ্রেড। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় তার পেজটি বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তিকে ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি, শেয়ার ও আলোচনা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪