| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের সৌন্দর্যই হলো সবার কথা বলার সুযোগ: জাইমা রহমান

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 298607 বার পঠিত
গণতন্ত্রের সৌন্দর্যই হলো সবার কথা বলার সুযোগ: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, “আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।” তিনি বলেন, সমাজের প্রত্যেক মানুষের নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য করার অনেক কিছু আছে।

রোববার ( ১৮ জানুয়ারি ) ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান বলেন, নারীদের ক্ষমতায়নে আত্মবিশ্বাস সবচেয়ে বড় ভূমিকা রাখে। লিঙ্গ বৈষম্য দূর করা গেলে নারীরা সহজেই জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, যা উন্নত দেশগুলোতে ইতোমধ্যে দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতে নারীদের অবদান এখনো যথাযথভাবে দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি।

নিজের পরিবারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তার মা একজন কার্ডিওলজিস্ট হওয়ার পাশাপাশি একজন গৃহিনী হিসেবেও সমানভাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে তার দাদি বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন এবং নারী শিক্ষা ও নারী স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, নারী বৈষম্য দূর করতে তার দাদি অবৈতনিক শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিরাপত্তা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন জাইমা রহমান। তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ নারী ফেসবুকে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন, যা নারী অগ্রগতির পথে বড় বাধা।

খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরিয়ার এক নার্স তার বাবা তারেক রহমানকে জানিয়েছিলেন, বাংলাদেশে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য ও নারীর অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা সম্পর্কে তিনি অবগত। এমনকি নাইজেরিয়ায় নারীদের উন্নয়নে খালেদা জিয়ার প্রণীত কিছু পদক্ষেপ অনুসরণ করা হয়েছিল বলেও জানান সেই নার্স।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা।

সভায় বক্তারা নারী ক্ষমতায়ন, নীতিগত সংস্কার এবং টেকসই উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪