| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 298679 বার পঠিত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে, ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করেছিলেন।

বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যা সরাসরি দলকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতমূলক ভূমিকার বিষয়েও তারা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, এসব বিষয়কে কেন্দ্র করে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪