বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সীমান্তবর্তী কাগজিখোলা সংলগ্ন চকরিয়া লাম্বা হাকখোলা এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে।
নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৪৭টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুরের বিভিন্ন পশুর হাটে কোরবানির পশুর ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারি ও বিক্রেতারা তাদের লালন-পালন করা গরু-ছাগল হাটে তুলতে শুরু করায় কোরবানির বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরা। এ জেলায় বর্তমানে মোট ৪৩টি ভূমিসেবা কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাওসার আজিজ।
সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে তাসলিমা খাতুন (চার মাসের অন্তঃসত্ত্বা) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, তাদের স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টরা। পানি সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যবিধি রক্ষা কার্যক্রম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের (২৭ মে) ট্রেনের শতভাগ আসনের অনলাইন টিকিট রোববার পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের (১৭ মে) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা ও মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও অফিসগামী যাত্রীরা।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, এখন দেশ গড়ার সময়, তাই সবাইকে উন্নয়নের কাজে এগিয়ে আসতে হবে।
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।