| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ যাত্রায় ট্রেনে শেষ দিনের অনলাইন টিকিট বিক্রি শুরু

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 125357 বার পঠিত
ঈদ যাত্রায় ট্রেনে শেষ দিনের অনলাইন টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের (২৭ মে) ট্রেনের শতভাগ আসনের অনলাইন টিকিট রোববার পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের (১৭ মে) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

আরও পড়ুন-

ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে এবং ২৬ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মে।

একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না। এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪