| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 127183 বার পঠিত
মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, এখন দেশ গড়ার সময়, তাই সবাইকে উন্নয়নের কাজে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে শিক্ষার মান উন্নয়ন অপরিহার্য। তিনি বলেন, এ উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে হবে প্রাথমিক স্তর থেকেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।

এখন দেশ গড়ার সময়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

আরও পড়ুন :

মানিকগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান আয়োজকরা।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪