| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মায় ভাসছিলো গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 127249 বার পঠিত
পদ্মায় ভাসছিলো গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

শনিবার (১৬ মে) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলা ঘোরদৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফোরকান পদ্মা সেতু এলাকা থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে গাজীপুর পুলিশ ও ফায়ার সার্ভিসকে আগেই জানানো হয়েছিল। এরপর থেকেই নদীতে উদ্ধার অভিযান চলছিল।

তিনি আরও জানান, শনিবার বিকেলে ঘোড়দৌড় বাজার সংলগ্ন এলাকায় মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই মো. জব্বার মরদেহটি ফোরকানের বলে শনাক্ত করেন। পরে মরদেহটি গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন :

গাজীপুরে ৫ খুন: মরদেহের ওপর মিললো রহস্যময় চিরকুট, লেখা ছিলো যা

এর আগে মেহেরপুর থেকে ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি পদ্মা সেতু এলাকায় মোবাইল ফোন ও ব্যাগ ফেলে রেখে একজন ব্যক্তি নদীতে ঝাঁপ দেওয়ার সিসিটিভি ফুটেজ দেখে তাকে ফোরকান বলে ধারণা করেছিল পুলিশ।

উল্লেখ্য, গত ৯ মে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি আবাসিক কলোনি থেকে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী ফোরকান পালিয়ে যান। পরে একই দিন ভোরে তিনি নিহতদের স্বজনদের কাছে ফোন করে হত্যার কথা স্বীকার করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪