সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এলাকা থেকে আবারো ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর সুবদেব খাল, গুবদেব খাল ও ধান্যখালীর চর এলাকা থেকে তাদেরকে কে অপহরণ করা হয়।
বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে সর্বশেষ গৃহবধূ সালমা আক্তার (৩০) মারা গেছেন। এতে পুরো পরিবারটির সবাই প্রাণ হারালেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।
পাবনার ঈশ্বরদীতে মৌসুমি ফল ব্যবসায়ী ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ সোহায়েব। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নাটোরে জেন্ডার সমতা, গণতন্ত্র ও জলবায়ু সচেতনতা বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশুর হাটের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।
আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কিশোরীর ‘লিঙ্গ পরিবর্তন’ হয়েছে এমন দাবিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা ধরনের আলোচনা চলছে।
চলমান খাল খনন প্রকল্পে কুষ্টিয়ার খোকসায় হেলিপট খানপুর এলাকায় দুইটি চলন্ত স্কেভেটে একদল মুখোশধারী দুর্বৃত্তের আগুন
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোরসালিন (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি
পঞ্চগড়ের মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সম্পত্তি আত্মসাৎ, পারিবারিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভাই ও বোন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।