| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একসঙ্গে শেষ ঠিকানা পেলো একই পরিবারের ৫ সদস্য

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 40453 বার পঠিত
একসঙ্গে শেষ ঠিকানা পেলো একই পরিবারের ৫ সদস্য

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ পটুয়াখালীর বাউফল উপজেলার নিজ গ্রামে এনে পাশাপাশি কবর দেয়া হয়েছে। এর আগে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর নেমে আসে শোকের ছায়া। 

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামে নিজ বাড়িতে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা মীর কালাম, তার স্ত্রী সালমা বেগম এবং তাদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথা।

পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ শহরে বসবাস করছিলেন। গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় ভাড়া বাসায় রান্নার সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণে তারা গুরুতর দগ্ধ হন। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই মৃত্যুবরণ করেন। প্রথমে পরিবারের প্রধান মীর কালাম, এরপর তার তিন সন্তান এবং সর্বশেষ স্ত্রী সালমা বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন :

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৩

শুক্রবার ও শনিবার মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের আবহ সৃষ্টি হয়। শনিবার সকাল ১০টার দিকে কনকদিয়া গ্রামে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানান, একই পরিবারের একসঙ্গে পাঁচজনের দাফনের দৃশ্য এলাকায় বিরল এবং হৃদয়বিদারক। অনেকেই এমন ঘটনা জীবনে প্রথম দেখেছেন বলে জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, জীবিকার আশায় শহরে গিয়ে পুরো পরিবারকে হারানোর এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪