| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরা দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা : জেলা প্রশাসক

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 125352 বার পঠিত
সাতক্ষীরা দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা : জেলা প্রশাসক

সাতক্ষীরা, প্রতিনিধি: দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরা। এ জেলায় বর্তমানে মোট ৪৩টি ভূমিসেবা কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাওসার আজিজ।

রোববার ( ১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস এবং ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৬টি স্টল থাকবে, যেখানে নাগরিকরা সরাসরি ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।

মেলার দ্বিতীয় দিনে সেমিনার আয়োজন করা হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ দিনে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মেলা শেষ হবে।

আরও পড়ুন :

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪