| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত, আরো বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা পর্যন্ত এ বৃষ্টিপাতের তথ্য জানানো হয়।

বিস্তারিত...

জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ ছাত্রদলের করা একটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। জামিন মঞ্জুরের পর সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।

বিস্তারিত...

বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর- চন্দ্রা মহাসড়কে যানজটের শঙ্কা

ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহ যানজটের শঙ্কা দেখা দিয়েছে সাভার-আশুলিয়া এলাকার গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে—বাইপাইল–আবদুল্লাহপুর এবং নবীনগর–চন্দ্রা মহাসড়কে।

বিস্তারিত...

চোর জেলে, পুলিশ হেফাজতে ‘বন্দি’ অবলা গরু

অনলাইন জুয়ার নেশায় সর্বস্ব হারিয়ে শেষ পর্যন্ত গরু চুরির অভিযোগে আটক হয়েছেন এক যুবক। তবে অভিযুক্ত জেলহাজতে গেলেও মামলার আলামত হিসেবে এখনো পুলিশ হেফাজতে রয়েছে একটি নিরীহ কালো এড়ে গরু। ঘটনাটি নিয়ে সাতক্ষীরার সদর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ঝালকাঠিতে জমিজমা বিরোধ: হয়রানি ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারী ও তার ছেলের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নলছিটি উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা বিধবা নারী জাহানারা বেগম।

বিস্তারিত...

ঝালকাঠিতে ভেকুর ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত

ঝালকাঠির রাজাপুরে এস্কেভেটর (ভেকু) মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কারাবন্দি আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু

সাতক্ষীরায় তিনটি হত্যা মামলায় কারাবন্দি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা আব্দুল লতিফ (৬৫) মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, দেয়াল ভেঙে গুলিবর্ষণ; যৌথ অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সদ্য স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় ক্যাম্পের একটি অংশের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝড়ের কারণে সাউদার্নের ফ্লাইট কলকাতায় অবতরণ, চট্টগ্রামের বিমান ফিরলো ঘাঁটিতে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে সোমবার (২৫ মে) কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে একটি আন্তর্জাতিক ফ্লাইট আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে ভারতের কলকাতায় চলে যায় এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে না পেরে চট্টগ্রামে ফিরে যায়।

বিস্তারিত...

রাজধানীতে ঝুম বৃষ্টি, গরম থেকে স্বস্তি পেলো নগরবাসী

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। সোমবার (২৫ মে) দুপুরের দিকে হঠাৎ করেই ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝুম বৃষ্টি। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও বাইরে থাকা মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিস্তারিত...

ঢাকা-আরিচা মহাসড়কে গ্যাসবাহী ট্রাক–বাস মুখোমুখি সংঘর্ষ, বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে গ্যাসবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কের ওই অংশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিস্তারিত...

নীলফামারীতে ‘ছাত্রবন্ধন সোসাইটি’র ব্যতিক্রমী রুদ্ধ-প্রতিবাদ

দেশে ক্রমবর্ধমান ধর্ষণ, শিশু নির্যাতন, খুন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘ছাত্রবন্ধন সোসাইটি’।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে সাঁড়াশি অভিযান

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ইয়াসিন বাহিনী আবারও হামলা চালিয়েছে। হামলার পর থেকেই অভিযান জোরদার করা হয়েছে। যৌথবাহিনী নন-লিথাল (প্রাণঘাতী নয়) অস্ত্র ব্যবহার করছে এবং ভেতরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে। অভিযানে জনবলও বৃদ্ধি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪