পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহে “নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ৪২তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
ঝালকাঠিতে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ও অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে জেলাকে মাতৃমৃত্যু-মুক্ত করার লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ আরও ১১০ থেকে ১১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করায় থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।
সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন মো. আব্দুল খলিলের মেয়ে।
সিলেট এর কোম্পানীগঞ্জ উপজেলায় খাগাইল ও গৌরিনগর গ্রামের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।
বান্দরবানের বান্দরবান জেলার থানচি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বর্ডার গার্ড বাংলাদেশ) দুঃসাহসিক অভিযানে অপহৃত এক ঠিকাদারকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় মুক্তিপণের ৩ লাখ টাকাসহ এক অপহরণকারীকে আটক করা হয়।
ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুলতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাএলাকায় শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ (জামাই) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ তার শশুর হাফিজুল ইসলাম হাফির ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন।
নাটোরের সিংড়ায় বাবাকে বাঁচাতে গিয়ে এক তরুণীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মহিষমারি সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে এক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য নিহত হয়েছেন। নিহত ওই সদস্যের নাম ইমন আচার্য্য। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুকে ঘিরে এখনও থামেনি মানুষের ক্ষোভ ও শোক। শুক্রবার (২২ মে) সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।