| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফ–এর অনুসারীরা এবার বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। হানাফি মাযহাবের অনুসরণ এবং দীর্ঘদিনের ধর্মীয় রীতিনীতিকে ধারণ করে তারা সৌদি আরবে হজের দিন ‘ইয়াওমুল আরাফাহ’ পালনের পরের দিন ঈদ উদযাপন করে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

খুলনায় গরু বোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

খুলনার কয়রা উপজেলাতে গরু বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

উত্তরায় ধর্ষণ সংক্রান্ত ভাইরাল পোস্টটি ভিত্তিহীন বলে জানালো ডিএমপি

রাজধানীর উত্তরায় নারী ধর্ষণের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)।

বিস্তারিত...

নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সৎ নানা সাহাবুল হোসেনকে (৫৫) স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বিস্তারিত...

বরিশালে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের ৩ জন নিহত

বরিশালের গৌরনদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতির বাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পঞ্চগড়ে অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, তেলের পাম্প সংকট এবং আলোচিত শিশু হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন।

বিস্তারিত...

বিচার বিভাগের স্বাধীনতার কারণেই গ্রেফতারের পরদিনই তারা জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই আদালতের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১০টার দিকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে লাল গালিচায় রাজকীয় বিদায়

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে নতুন মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।

বিস্তারিত...

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় নৌ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে।

বিস্তারিত...

ঈদের ছুটিতে বাড়ি ফেরা আনন্দই শেষ যাত্রা, পাশাপাশি কবরে শায়িত তারা

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়। একই ঘটনায় নিহত অপর ৪ জনকেও ভোরে নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে।

বিস্তারিত...

নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা, এটা তারেক রহমানের সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার।

বিস্তারিত...

টানা ছুটিতে ফাঁকা রাজধানী, উধাও যানজটের দাপট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা কার্যত অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকাবাসীর বড় একটি অংশ গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় শহরের স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

বিস্তারিত...

তালায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঈদযাত্রায় ভোগান্তি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪