| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝড়ের কারণে সাউদার্নের ফ্লাইট কলকাতায় অবতরণ, চট্টগ্রামের বিমান ফিরলো ঘাঁটিতে

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 74498 বার পঠিত
ঝড়ের কারণে সাউদার্নের ফ্লাইট কলকাতায় অবতরণ, চট্টগ্রামের বিমান ফিরলো ঘাঁটিতে

ঢাকার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে সোমবার (২৫ মে) কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে একটি আন্তর্জাতিক ফ্লাইট আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে ভারতের কলকাতায় চলে যায় এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে না পেরে চট্টগ্রামে ফিরে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে অবতরণের কথা থাকলেও ঢাকার আকাশে অনুকূল পরিস্থিতি না থাকায় সেটি অবতরণ করতে ব্যর্থ হয়। পরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি কলকাতার উদ্দেশে রওনা দেয়।

একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও অবতরণের শেষ পর্যায়ে এসে ফিরে যেতে বাধ্য হয় এবং পুনরায় চট্টগ্রামে অবতরণ করে।

ঝড়ো আবহাওয়ার কারণে আরও একাধিক আন্তর্জাতিক ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বলে জানা গেছে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইট অবতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

তবে এ ঘটনায় ঠিক কতটি ফ্লাইট প্রভাবিত হয়েছে এবং বিলম্বের পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪