| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় চিপস কারখানায় আগুনে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 75642 বার পঠিত
বাড্ডায় চিপস কারখানায় আগুনে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাড্ডার ওই কারখানাটি একটি দোতলা সেমি পাকা ভবনে অবস্থিত ছিল। আগুন লাগার খবর পাওয়ার পর রাত আনুমানিক তিনটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন নেভাতে সক্ষম হয়।

তবে অগ্নিকাণ্ডে কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছে পুলিশ। বাড্ডা থানার ডিউটি অফিসার জানান, নিহতরা ওই চিপস কারখানার কর্মচারী ছিলেন।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪