রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাটের প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দেশে কৃষিজমি দ্রুত কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না।
শেষ মুহূর্তের ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সৃষ্টি হয়েছে ৬০ কিলোমিটার তীব্র যানজট। এর সঙ্গে যোগ হয়েছে মাঝেমধ্যে মুষলধারে বৃষ্টি, ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।
মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী অসতর্কতাবশত ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খান। এতে তারা দুজনই ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান।
ঝালকাঠিতে পবিত্র ঈদুল আজহার একদিন আগে সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে শহরের বাজার, সড়ক ও খেয়াঘাট এলাকায় মানুষের উপস্থিতি কম দেখা গেছে।
চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন। বুধবার (২৭ মে) সকালে এসব এলাকার মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন।
ঢাকার সাভারে কোরবানির পশুর হাটে গরু বাঁধা নিয়ে সৃষ্ট বিরোধে হামলার শিকার হয়ে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২৫টি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি স্থানে এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত নতুন নির্দেশনার পর অবৈধভাবে বসবাসকারীদের দেশে ফেরার তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতির মধ্যে সাতক্ষীরা সীমান্তে সম্ভাব্য পুশব্যাক পরিস্থিতি মোকাবিলায় গভীর রাতেও কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা–রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।