| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 04-02-2026 ইং
  • 278000 বার পঠিত
আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ১১টায় বিমানযোগে তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় তিনি বরিশালের বেলস পার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে তিনি আবার বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন। এ সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনি প্রচারণা শেষ হবে বলে জানান তিনি।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে তারেক রহমান তার নির্বাচনি প্রচারণা শুরু করেন। একই দিনে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেন।

২৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফরে যান। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনি সমাবেশে অংশ নেন তিনি।

উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে শনিবার ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারম্যান। সর্বশেষ সোমবার তিনি খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪