| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে নতুন করে জালেমের আবির্ভাব ঘটেছে : তারেক রহমান

  • আপডেট টাইম: 04-02-2026 ইং
  • 278038 বার পঠিত
বাংলাদেশে নতুন করে জালেমের আবির্ভাব ঘটেছে : তারেক রহমান

নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়তে হলে নারী-পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।

 তিনি বলেন, যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ কখনও অগ্রগতি আশা করতে পারে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে নতুন করে জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। 

তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কী করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহবান জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় বিএনপি। বরিশাল-ভোলা সেতু, ভোলায় মেডিকেল কলেজ, নদী ভাঙ্গন সমস্যার সমাধানের জন্য ধানের শীষে বিএনপি মনোনীত প্রার্থীতে বিজয়ী করতে হবে।

নির্বাচিত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ করে তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪