| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : তারেক রহমান

  • আপডেট টাইম: 02-02-2026 ইং
  • 282878 বার পঠিত
নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান খুলনায় নির্বাচনি জনসভায় বলেছেন, নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি এই মন্তব্য করেছেন খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে।

তারেক রহমান বলেন, ‘তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) নিজেও একজন ব্যবসায়ী ও কর্মমুখী নারী ছিলেন। যে দলের নেতা এভাবে নারীদের নিয়ে কথা বলে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে নারীদের কীভাবে অপদস্ত করতে পারে—তা ভাবাই যায়। এর উদাহরণ আমরা একাত্তরে দেখেছি। ওই দলটির পূর্বসূরীরা তখন নারীদের সঙ্গে কী আচরণ করেছিল, ইতিহাস তার সাক্ষী।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, নারীদের নিয়ে অসম্মানজনক শব্দ ব্যবহার করে। যারা মানুষের মর্যাদা বোঝে না, যাদের আত্মসম্মানবোধ নেই, তাদের হাতে কেউ নিরাপদ থাকতে পারে না।’

জনসভায় তারেক রহমান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করে বলেন, দেশের কোনো দলের প্রধান নেতা কি মিথ্যা বলতে পারে? তাদের আইডি কি হ্যাক হয়ে গিয়েছিল? এরা মিথ্যাবাদী এবং প্রতারণা করে। এরা দেশের জনগণের নয়, দেশের কল্যাণ করতে পারবে না। জনগণকে এদের থেকে সচেতন থাকতে হবে।

ধর্মের অপব্যবহারের অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একটি দল নিজেদের প্রয়োজন অনুযায়ী ধর্মকে ব্যবহার করছে। ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়, তারা নির্বাচিত হলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর সঙ্গে কী আচরণ করবে—সে প্রশ্ন আজ জনগণের সামনে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রতিটি পরিবারে নারীরা আজ আয়ের হাল ধরেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করে সংসার চালাচ্ছেন। অথচ একটি দল তাদের অপমান করছে।’

তারেক রহমান ভোট গণনা প্রসঙ্গে অভিযোগ করে বলেন, কিছু মহল বলছে ভোট গণনায় সময় লাগবে; এটি নতুন ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, খুলনার শিল্প কলকারখানা আজ ধ্বংসের মুখে পড়েছে লুটেরা সরকারের কারণে। যদি জনগণের সেবা করার সুযোগ পাই, আমরা এই ক্ষতিগ্রস্ত শিল্পকে আবার বিকশিত করবো, ইনশাআল্লাহ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪