| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 277349 বার পঠিত
৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী সফর করবেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বার্তায়

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারেক রহমানের সার্বিক সফরসূচির তালিকায় ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিমানযোগে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি ঠাকুরগাঁও জেলা শহরে পৌঁছবেন। সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

ঠাকুরগাঁওয়ে জনসভা শেষে তিনি নীলফামারীর উদ্দেশে রওনা হবেন। দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর তারেক রহমান দুপুর আড়াইটাই দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন। তিনটি জনসভা শেষে ঐদিন বিকেল ৫টায় বিমানযোগে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

গতকাল বুধবার দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমান ভোটের প্রচারণায় উত্তরবঙ্গের ৩ জেলা সফরে আসবেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪