| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 276058 বার পঠিত
ঠাকুরগাঁও পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঠাকুরগাঁও পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ( ০৭ ফেব্রুয়ারি ) সাড়ে ১১ টার দিবে তিনি পৌঁছান। এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে পৌছান বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের একাধিক পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে বলে তারা আশা করছেন।

পুলিশ জানিয়েছে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তার মায়ের স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। সেখানে তিনি তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন।

প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা মনে করছেন, বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলের উন্নয়নের ধারা আবারও শুরু হবে। স্থানীয়দের ভাষ্য, গত ১৫ বছরে এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ৭ ফেব্রুয়ারির জনসভায় বিপুল উপস্থিতির মাধ্যমে প্রমাণ হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪