| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরাঞ্চলের তিন জেলা সফরে তারেক রহমান

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 276114 বার পঠিত
উত্তরাঞ্চলের তিন জেলা সফরে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করছেন। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দেবেন। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে যাবেন তিনি।

দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছেন উত্তরাঞ্চলের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সফরের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে। এ উপলক্ষে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। জনসভায় উপস্থিত থাকতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের একাধিক পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে বলে তারা আশা করছেন।

পুলিশ জানিয়েছে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তার মায়ের স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। সেখানে তিনি তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন।

প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা মনে করছেন, বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলের উন্নয়নের ধারা আবারও শুরু হবে। স্থানীয়দের ভাষ্য, গত ১৫ বছরে এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ৭ ফেব্রুয়ারির জনসভায় বিপুল উপস্থিতির মাধ্যমে প্রমাণ হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪