অনলাইন ক্যাসিনো কারবার ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেহেরপুরে সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে সরকার
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ
কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র মোহাম্মদ আলীর কাছে চাঁদা দাবি করে আসছিল। মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানিয়েছেন, চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, রাত ১০টার দিকে পবহাটী কলারহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় শান্ত ও টোটন নামে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস
কালীগঞ্জ উপজেলার এই জনপদে ফজরের নামাজের পরই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। লক্ষ্য প্রতিদিন ৬ হাজার মানুষের জন্য ইফতার প্রস্তুত করা। রমজান মাসজুড়ে ঐতিহ্যবাহী নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে প্রতিদিন আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের। বড় বড় কড়াইয়ে ছোলা রান্না, ডেকে ডেকে ফিরনি তৈরি এবং সারি সারি সিঙ্গারা ভাজার দৃশ্যে সকাল থেকেই মুখর থাকে রান্নাঘর।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজে শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ৪৩টি কেন্দ্রে কোনো সরকারি অর্থ ছাড়াই প্রধান শিক্ষকরা নিজের খরচে ক্যামেরা স্থাপন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করে দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুরে হারুন-উর রশিদ (৩৯) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উথলী এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লাগার কারণে নিয়ন্ত্রণ হারানো একটি আলমসাধু উল্টে গেলে ৬৩ বছর বয়সী সন্ধ্যা রানী নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। তবে পুরো দেশে কী হচ্ছে তা এখনই সার্বিকভাবে বলা সম্ভব না। দাম্ভিক শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। জুলাই সনদকে আমরা বাস্তবায়নের পক্ষে রয়েছি।