| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদা না দেওয়ায় জুটমিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 184772 বার পঠিত
চাঁদা না দেওয়ায় জুটমিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

যশোরের অভয়নগরের নওয়াপাড়া গ্রামে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র মোহাম্মদ আলীর কাছে চাঁদা দাবি করে আসছিল। মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানিয়েছেন, চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

মোহাম্মদ আলীর ভাতিজা মোহাম্মদ সজীব বলেন, “গভীর রাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখি চাচার বাড়ির ভেতর ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।”

অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা ও থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, “একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে আমরা বিস্ফোরণের খবর পাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ এবং সেনাবাহিনী বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪