| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 184754 বার পঠিত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসপাতাল প্রাঙ্গণে নিহত একজনের স্বজন জানান, হতাহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন,আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। নিহত অপরজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আত্মীয় হন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪