| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রীয় ব্যয়ে আইনজীবী নিয়োগ

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 724 বার পঠিত
পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রীয় ব্যয়ে আইনজীবী নিয়োগ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ওই মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইন সহায়তা (স্টেট ডিফেন্স) প্রদানের জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে।

মামলাটি পল্লবী থানায় দায়ের করা মামলা নম্বর-৩৫ (তারিখ ২০ মে ২০২৬) থেকে উদ্ভূত, যা বর্তমানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা নম্বর-১৩৯০/২০২৬ হিসেবে বিচারাধীন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত আইনজীবী বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪