| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিয়ালের সঙ্গে ধাক্কায় আলমসাধু উল্টে নারী নিহত, ১৫ জন আহত

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 189174 বার পঠিত
শিয়ালের সঙ্গে ধাক্কায় আলমসাধু উল্টে নারী নিহত, ১৫ জন আহত

চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উথলী এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লাগার কারণে নিয়ন্ত্রণ হারানো একটি আলমসাধু উল্টে গেলে ৬৩ বছর বয়সী সন্ধ্যা রানী নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতের দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার কাছে। নিহত সন্ধ্যা রানী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার রামনগর বাগদীপাড়ার দুলালের স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন দুলালের মেয়ে বাদোলি রানী (৩০), কুমার মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল (৪৫), বিকাশ মণ্ডলের স্ত্রী রিকা রানী (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুর বিশ্বাসের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সুলের ছেলে অশোক (৪০) এবং আলমসাধুর চালক মিলন (৩০)। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দর্শনার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, তারা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে আলমসাধুতে করে খালিশপুর থেকে দর্শনার উদ্দেশ্যে ফিরছিলেন। পথে উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে হঠাৎ দুটি শিয়াল গাড়ির সামনে চলে আসে। এতে দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। 

জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪