সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় দুটি ট্রলার, মাছ ধরার সরঞ্জামসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করেছে বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানিয়েছেন, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করার সময় দুটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম এবং ৪১০ কেজি শাপলা পাতা মাছ উদ্ধার করে তাদের শনিবার সকালে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ম্যাজিষ্ট্রেটের নির্দেশে শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে।
এদিকে জেলেদের অভিযোগ, তারা বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কুয়াশার কারণে পথ ভুল করে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি আসলে বন বিভাগ আটক করে।