| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশ্রমে আধ্যাত্মিক শক্তির গভীরতায় বদলে যায় রজনীকান্তের ভাবনা

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 931 বার পঠিত
আশ্রমে আধ্যাত্মিক শক্তির গভীরতায় বদলে যায় রজনীকান্তের ভাবনা

আধ্যাত্মিক গুরু রবিশংকরের আর্ট অব লিভিং ফাউন্ডেশন এর ৪৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। কিংবদন্তি ৭৪ বছর বয়সী এই অভিনেতার  জনপ্রিয়তায় এখনো সামান্যতম ভাটা পড়েনি। 

তামিলনাড়ুর দর্শকদের কাছে থালাইভা হিসেবে খ্যাতিমান এ অভিনেতার সিনেমা মুক্তি পেলেই এখনও প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্তরা। তবে সম্প্রতি বাস্তবে ঘটে যাওয়া এক ভিন্ন ঘটনা প্রকাশ্যে আনলেন তিনি।

অভিনেতা জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। তা সত্যেও দেখা গেলো সেখানে কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে বলেও জানান বর্ষীয়ান এ অভিনেতা।

রজনীকান্তের ভাষায়, সেই সময় আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর।

সূর্যয়  / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪