| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে মেহেরপুর ও গাংনীতে সংঘর্ষ আহত ১৫

মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত এবং তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৃথক দুটি ঘটনা ঘটে।

বিস্তারিত...

কেন্দ্রের সামনে ভোটারদের নগদ টাকা বিতরণ, জামায়াত নেতা আটক

য়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরীফকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিসচিত করেছেন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি চায়ের দোকানের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে সুইচগেট এলাকায় ৬টি ককটেল উদ্ধার

বাগেরহাট সদরের হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুর-২ আসনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় মেহেরপুর-২ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

খুলনার ৮৪০ ভোটকেন্দ্রের ৫৬৬টিই ঝুঁকিপূর্ণ

খুলনার ৬টি সংসদীয় আসনের ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করাসহ নিরাপত্তায় অতিরিক্ত বডি ক্যামেরাসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে ভোট চেয়ে ফেরার পথে সমর্থককে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত...

হাসপাতালে ভর্তি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ও ভাঙচুরে আহত ৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের থানা রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগে পুলিশের নীরব ভূমিকা পালনের কথা বলেছেন তিনি।

বিস্তারিত...

মোটরসাইকেল দুর্ঘটনায় কুষ্টিয়ায় দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরও একজন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহত শিক্ষার্থীরা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বিস্তারিত...

গলায় ফাঁস দিয়ে কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে মাদক মামলার আসামী হাজতি বিদ্যুৎ আলীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন জেল সুপার শরিফুল আলম। হাজতি বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

বিস্তারিত...

স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলা, বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিকের (৪০) ওপর হামলা, তার অবস্থান করা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

বিএনপি প্রার্থীর ব্যানারের নিচে বোমা সদৃশ্য বন্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে বিএনপি প্রার্থীর ব্যানারের নীচে দুইটি বোমা সদৃশ্য বন্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টায় ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ি সংলগ্ন দোকানের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু দুইটি উদ্ধার করার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিস্তারিত...

মাগুরায় প্রথমবার আপেল কুল চাষে সাফল্য

মাগুরার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের কৃষক পিকুল লস্কর আপেল কুল চাষ করে প্রথমবারের মতো সাফল্য পেয়েছেন। আপেল কুলের পাশাপাশি তিন বিঘা জমিতে বল সুন্দরী ও বাউকুলের প্রতিটি গাছের আগা থেকে গোড়া পর্যন্ত থোকায় থোকায় ধরে থাকা কুল চাষ করে যেমন ফলন পেয়েছেন তেমনি এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

ভুট্টাক্ষেতে নিখোঁজ যুবকের মরদেহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডে উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালির মাঠের ভুট্টাক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪